STORYMIRROR

Alpana Mitra

Romance

3  

Alpana Mitra

Romance

মদ্যম কবিতা

মদ্যম কবিতা

1 min
511

'প্রেম,প্রেম' বলে এক পাগোল প্রেমিক

সাইকেল-রিক্সায় চেপে মাঝরাতে বাড়িতে ফিরতে ফিরতে মুছে নিলো নিজের চিবুক,

ঠোঁট দিয়ে গড়িয়ে পড়ছে সুমসৃন সুরা

গুন গুন গান ' শোনো হে মোর প্রিয়তমা'

সুগন্ধী সন্মিলিত মুখের ফেনা। নক্ষত্রের মত উজ্জ্বল তরল! ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে ঠোঁট ,তালু ,জিহ্বহীন বধির ফুটপাতে

- সর্বত্রগামী জ্যোৎস্না কুন্ডলী পাকিয়ে শুয়ে আছে কোনো বাবুর হৃদয় পিঞ্জরে, পরস্পর বদলে যায় স্থানকাল - দিবস - রজনী

পাগোল প্রেমিক ফের ফিরে যায় কবিতার আঁতুড় ঘরে খোঁজে এক নধর কিশোরী।

লাল নীল জলে লিখবে কবিতা বরফ ছাড়া। অন্ধকার রাত! দিনের মতো! তাই কবিতার নাম - ' তোমাকে সবিতা'।


হঠাৎ সাদা পদ্মের মতো সূর্য উঠলো ফুটে পূবালীর রাঙা হ্রদে...... সেই অবসরে সুখী উন্মাদ সুতীক্ষ্ণ চুম্বন এঁকে দিল নিঃসঙ্গ রাতের বুকে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance