STORYMIRROR

Alpana Mitra

Abstract

3  

Alpana Mitra

Abstract

অকপট

অকপট

1 min
716

তুমি কিছু লিখলেই মনে হয় যেনো!

আমাকে ভোলো নি বোধহয় এখনো।


কিন্তু ভুল ভেঙে যায় যে গভীররাতে!

যখন সে নদীজল বয় অন্য খাতে।


প্লাবিত হয় অন্য দু-কূল স্বপ্ন-আশে,

অশ্রুকণা, আমায় দেখে কেবল হাসে।


যখনি হাতরে বেড়াই সেই গভীর!

পাক ছাড়া আর কিছু পাইনি নদীর।


পাকমাটি যার গভীরের ভিত্তিমূলে

পলিমাটি যতই জড়াক মায়াজালে।


ঢেউ ভেঙে হাত ধরি প্রিয় গোধূলির,

রাঙা-মেঘের প্রেমিকা হয় এ শরীর।


তখন এক চুমুক জলের আশায়,

পোড়া মন ফের সেই নদী হতে চায়।


আর কোনোদিনই থাকবো না দাঁড়িয়ে মোহনায় আমি!

পা'য়ে পা'য়ে পেরিয়ে যাবো আমার এই প্রিয় বেলা ভূমি!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract