STORYMIRROR

Md Bakibillah

Abstract

2  

Md Bakibillah

Abstract

মায়ার খেলা

মায়ার খেলা

1 min
839

সূর্য লুকোয় না কোনদিন

রাতের গভীরে...….

রাত্রি আসে কেবল তারই করুণায়

আপন মহিমা প্রকাশে 

নেয় সে আঁধারের আশ্রয় ।


দৌড়ে চলে পৃথিবী, দূর্ণিবার গতিতে

আঁধারে বড়ই ভয় ….

অনন্ত ছুটে চলা তাই,

আলোর দিশায় ....


অলক্ষে হাসে রবি, হাতছানি দেয়....

বলে যেন, হে পৃথিবী.…

ছুটে চল, আরো ছোট 

আরো জোরে.....

যদি ছুঁতে চাও আমায়।


তবু জান না তো?

তুমি বাঁধা আছো অদৃশ্য সুতোয়,

আলো আর আঁধারের মায়ার খেলায় !!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract