STORYMIRROR

Swagata Raychoudhuri

Classics

3  

Swagata Raychoudhuri

Classics

মাঠ

মাঠ

1 min
949

বড়ো শহরের বুকের পাঁজর

আমি একটা ছোট্ট মাঠ

গাঁয়ে আমার বসত বাড়ি

শহরে আমার অনেক কাজ।।


শহুরে সবাই বড্ড রঙিন

আছে তাদের হরেক কাজ

কাজ ফুরোলেই বড্ড একা

সঙ্গী তখন একটা মাঠ।।


তখন আমি বড্ড আপন

ওদের মনের অনেক কাছে

অবহেলার সেই মাঠটাই

আজ যেন ওর মন-মেতেছে।।


তবু বড়ো ইচ্ছা করে

গাঁয়ের কোলে ফিরে যেতে

দিনের বেলার শৈশবেতে

(রাতে) চন্দ্রালোকের আনন্দেতে। ।


গাঁয়ের মানুষ, গাঁয়ের হাওয়া

বড্ড মিঠে মনদোলায়

শহর মাঝে কষ্ট যেন

গাঁয়ের হাওয়ায় জুড়িয়ে যায়।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Swagata Raychoudhuri

Similar bengali poem from Classics