STORYMIRROR

Swagata Raychoudhuri

Abstract Romance Tragedy

3  

Swagata Raychoudhuri

Abstract Romance Tragedy

নকশি কাঁথা

নকশি কাঁথা

1 min
275

রঙিন সুতোয় রঙিন ঢঙে আঁকা

জীবনের এই বারোমাসি নকশি কাঁথা,

তবু নিত্য দিনের কান্না - মানের খেলা

নকশা গুলো হার মেনে নেয় সেথা।


হঠাৎ করে উঠলো ভীষণ ঢেউ

জীবন তরী বইয়ে চলে জলে,

থামবে ঝড়, হাল ছেড়ো না কেউ

নতুন আলোয় মাতবো আপন তালে।


আঁধার রাতে নীরবে-নিভৃতে

নকশি কাঁথায় নকশা বোনো,

সম্পর্কের এই মান অভিমানে

রঙিন সুতো ই সাক্ষী মেনো।


রাত্রি ঘুচে আসবে অনেক আলো, 

দূর হবে সব বাঁধা বিপদ ভয়, 

 মানুষ যেনো মানের হুঁশে বাঁচে

প্রবাল হয়ে কীটে র মতো নয়।। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Swagata Raychoudhuri

Similar bengali poem from Abstract