STORYMIRROR

Mahadev Nandi

Comedy Children

3  

Mahadev Nandi

Comedy Children

লাল টুকটুকে বুড়ো

লাল টুকটুকে বুড়ো

1 min
356

পুঁটি রানির বড়ো শখ

বউ সাজাবে বরকে,

জোর করেই এলো দিন

জিতলো পুঁটি তর্কে।

পুঁটির বর, বউ সেজে

ঘোমটায় মুখ ঢেকে;

লজ্জায় মুখ লাল হয়েছে

পাড়ার লোককে দেখে।

মাথায় তার নকল চুল

খোঁপায় ফুল গাঁথা,

লাল টুক কপালেতে

মেয়েলি গলায় কথা।

লেহেঙ্গাটাও লালে লাল 

হাত ভর্তি চুড়ি,

লাল রঙের লিপস্টিকে

লাগছে বয়স কুড়ি।

তাকে দেখতে ভিড় করেছে

লোক হয়েছে জড়ো,

সবাই তারে নাম দিয়েছে 

লাল টুকটুকে বুড়ো।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy