STORYMIRROR

Mahadev Nandi

Inspirational

4  

Mahadev Nandi

Inspirational

একটা মেয়ে -- মহাদেব নন্দী

একটা মেয়ে -- মহাদেব নন্দী

1 min
394

একটা মেয়ে বয়ছে দেখো

লাঞ্ছনায় ঝড়,

একটা মেয়ে দারিদ্র্যতায় 

বাঁধছে সুখে ঘর।

একটা মেয়ে দশভুজা 

অসুর বধ করে,

একটা মেয়ে অলিম্পিকে

সোনার মেডেল গড়ে

একটা মেয়ে ধর্ষিতা

ছিন্নভিন্ন দেহ,

একটা মেয়ে মাতৃরূপা 

অসীম তার স্নেহ। 

একটা মেয়ে সৈন্য হয়ে

দেশের জন্য লড়ে,

একটা মেয়ে নির্যাতিতা

প্রতি ঘরে ঘরে।

একটা মেয়ে আশাবাদী 

কঠিন দূর্দিনে,

একটা মেয়ে দশের জন্য

শান্তিগুচ্ছ কিনে।

একটা মেয়ে তবু একা

নির্জন রাতে,

একটা মেয়ে বাড়ি ফেরে

ভয়ের সাথে।

একটা মেয়ে কর্মশেষে

মনটা শিথিল;

একটা মেয়ের জন্য জ্বলে

মোমবাতি মিছিল।। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational