STORYMIRROR

Mahadev Nandi

Children Stories Children

3  

Mahadev Nandi

Children Stories Children

আশার জন্মদিন

আশার জন্মদিন

1 min
290

বনের পাখি দল বেঁধেছে 

ওই যে দেখি আসছে,

হেলে দুলে ডানা তুলে

নীলাকাশে ভাসছে।

কোয়েল-দোয়েল সাথে আছে

বাবুই দলে দলে, 

ময়ুর-ময়ুরী আসছে হেঁটে

রঙীন পেখম পেলে।

মাছরাঙা মাছকে ফেলে

আসছে নদীর বাঁকে,

কিচিরমিচির করছে চড়ুই

আসছে ঝাঁকে ঝাঁকে। 

সবার শেষে তোতার দল

মন মেতেছে গানে,

শুভেচ্ছা রইলো ছড়ায়

আশার জন্মদিনে।।


Rate this content
Log in