STORYMIRROR

Manik Goswami

Classics Children

4  

Manik Goswami

Classics Children

খোকনের খেলাঘর

খোকনের খেলাঘর

1 min
24

Purple

খোকনের খেলাঘর

মানিক চন্দ্র গোস্বামী


খোকন গড়ে খেলাঘরে চোখের কোমল পাতায়,

ঝিকিমিকি স্বপ্নে আঁকা নীল আকাশের গায়।

ইচ্ছেমতো কাহিনী গড়ে পরীর ডানায় উড়ে,

রাজকন্যার সাক্ষাৎ পায় সাত সম্মুদ্দুর পারে।

প্রজাপতির পাখার রঙে ফুলের বনে ঘুরে,

পরাগ রেনুর আবির ছোঁয়ায় পুলক হৃদয় জুড়ে।

রূপকথারই গল্পের মতো রাজপুত্তুর বেশে,

টগবগিয়ে এগিয়ে গেছে পক্ষিরাজে বসে।

পার হয়েছে সাগর, পাহাড়, মেঘের দেশে ভেসে,

পুকুর, নদী, গাছ গাছালি, শিশির ভেজা ঘাসে।

ঘুমিয়ে আছে রাজকন্যা প্রহরী ঘেরা ঘরে,

অপরূপ সাজে, রাক্ষস রাজার সোনার পালঙ্ক 'পরে।

ঘোড়ার পিঠে, তরবারি হাতে, খোকন যুদ্ধে নামে,

রাক্ষস রাজার নিধন হতেই বিশাল যুদ্ধ থামে।

সোনার কাঠির ছোঁয়া পেয়ে ভাঙে কন্যার ঘুম,

উদ্ধার হলো রাজকন্যা, রাজ্যে খুশির ধুম।

রাজপুত্তুর খোকন সোনা ফিরলো নিজের দেশে,

ভোরের আলোয় যুদ্ধ জয়ের স্বপ্ন গেলো ভেসে।



Rate this content
Log in

Similar bengali poem from Classics