খেয়াল
খেয়াল
যার খেয়ালে যায় দিন কোথায় যেন চলে,
খুঁজি তারে শুধু ,আমি আপন খেয়াল ভুলে ।।
জানি কোন বাঁধনে বাঁধল সে আমারে,
এ বাঁধন কভু টুটার নয় , ঝরে সমরে,,
জানি কেমনে বুনলে ,এমন বাঁধন , কোন সে শক্তি বলে ।।
তারে কেন পাইনা আমি কত শত ঘুরে,
সেকি শুধু রয়েছে মোর স্বপন জীবন জুড়ে ,,
যদি সবই হয় বা স্বপনের রূপরেখা,
তবে কেন টি দিয়েছিলে সেদিন দেখা ,,
জানি কোন মহেতে রাখলে ডুবিয়ে কোন সে এমন
ছলে।।
