STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

কে তুমি

কে তুমি

1 min
4

কে তুমি

নিখিল মিত্র ঠাকুর

২৩/২/২৪


কে তুমি,

অদৃশ্য দশভূজা,আজানু লম্বা কেশে মা?

তোমার আগমনে অশুভ কাঁপে থরথর,

ঘরে ঘরে শুভ বিরাজ করে,

শান্তি নামে চরাচরে।

কে তুমি,

অদৃশ্য দশভূজা, আজানু লম্বা কেশে মা?

তোমার স্পর্শে হাসি ফোটে সবার ঠোঁটে,

ধনী দরিদ্র বিভেদ যায় টুটে,

সবাই খুশি লুটে।

কে তুমি,

অদৃশ্য দশভূজা,আজানু লম্বা কেশে মা?

তোমার কৃপায় ছেলেপুলে সদলবলে,

সকাল থেকে সন্ধ্যা বেড়ায় খেলে,

সকল বিভেদ ভুলে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics