জয় স্বামীজি
জয় স্বামীজি
আজ 12 ই জানুয়ারি বিবেকানন্দ দিবস
আমরা ঘরে বসে থাকবো না নিরলস --
আজ তাঁকে স্মরণ করার দিন
আমরা যে তাঁর কাছে দীনের চেয়েও দীন ।
তাঁর ছিলো নিজের উপর অগাধ বিশ্বাস
তাঁর উপদেশে আমাদেরও হবে এটুকু বিশ্বাস ।
তাঁর ছবি কাঁধে নিয়ে আজ আমরা পথে পথে
তাঁর আশীর্বাদে আমরা কখনো যাবো না বিপথে ।
তাঁর মতে তরুণরাই হলো দেশের প্রকৃত বল
গীতাপাঠের বদলে হাতে দিয়েছিলেন ফুটবল ।
শ্রী রামকৃষ্ণ আশীর্বাদ ধন্য শিকাগোতে করলেন
আত্ম প্রকাশ......
নিরাকার বেদান্তচর্চা ও শিক্ষাদানেই তিনি
দিয়েছিলেন আশ্বাস।
তিনি কাজ করতেন স্টিম ইঞ্জিনের মতো
সব কাজের মাঝে সঙ্গ দিতেন আরও শিষ্য
ছিলেন যতো ।
আজকে 162 তম জন্মদিনে আমরা তাঁকে পূজি
আসুন আমরা এক সুরে বলি ' জয় স্বামীজির জয়
জয় জয় স্বামীজি !!
...................................................................
