STORYMIRROR

Sulata Das

Abstract Others

3  

Sulata Das

Abstract Others

জন্মদিন

জন্মদিন

1 min
11.5K

জন্মদিন প্রতিবারই আসো তুমি, সময়ের গতি মেনে,    মন আমার ভরিয়ে দাও - অনাবিল আনন্দ দিয়ে। 

নতুন জামা - মন্ডা- মিঠাই- সুস্বাদু সব ভোজ, 

    এবার কোন রেঁস্তোরায় যাব - চলে তারই খোঁজ।

সকাল থেকে বড়োদেড় প্রণাম করা, আর আশীর্বাদ পাওয়া,

    বিকেল হলেই সেজেগুজে - বাইরে ঘুরতে যাওয়া।

দিনভর ‘শুভকামনা’ আর ‘শুভেচ্ছায়’ ভেসে যাওয়া,

   নতুন নতুন উপহার আর ভালবাসা পাওয়া।

এবার সবই দলে গেছে, বদলেছে জীবন

    উপহার নেই , আড়ম্বড নেই, নেই কোনো আয়োজন।

এতো ‘না’ এর মাঝেও তবু পেয়েছি অমূল্য ধন,

   সকাল থেকে ‘শুভেচ্ছা’ জানিয়েছেন সকল আপনজন।

নিজের হাতে বানিয়েছি আজ - জন্মদিনের ভোজ,

 পরিবারের সাথে আনন্দের আজ পেয়েছি নতুন খোঁজ।

সকলকে ভালবাসা , আর ভালবাসা পাওয়া,

   ইহার চাহিতে অধিক কিছু নাহি যে মোর চাওয়ার। 

তবু আজ মন থেকে চাই একটি উপহার, 

    করোণামুক্ত হোক এই বিশ্ব সংসার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract