জীবন
জীবন
রামধনু রঙ নিয়ে জীবনের খেলা,
শুরু হয় এসে পর কাটাইতে বেলা।
স্বপ্ন আর আশা নিয়ে ভরপুর প্রাণ,
দুঃখ শোকের তারে ফুটে ওঠে গান ।
কাল কাটে খাল কেটে রুটি রোজগারে,
কখনো পেটের দায়ে যেতে হয় দ্বারে ।
সাদা কালো রঙ মেখে জীবনটা খাঁটি,
লাল নীল হলুদের দেশে নেই মাটি ।
সবুজ প্রাণের মাঝে অবুঝের হিয়া,
সবাই আমরা পাপী করি পরকীয়া ।
রঙ মেখে খেলে যাই তাস দাবা পাশা,
জীবনের খেলা বুঝি শুধু ভালোবাসা ।
ঘাত প্রতিঘাত কত জীবন জুড়িয়া,
ধেয়ে আসে মহাকাল বাতাসে উড়িয়া ।
তবু জীবনের খেলা হয় নাকো শেষ,
মরণের পাড়ে বাঁচে জীবনের বেশ
