STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

জানি না

জানি না

1 min
155

বুকের বাম দিকটা ঢিপ ঢিপ করে ইদানিং

কেমন যেন অচেনা একটা ভাব!

আগে ছিল না কোনদিন

তাই চিনতে পারি না।

অথচ অভাব তো তেমন কিছুর নেই!

ঘর-বাড়ি আছে ,যান-বাহন আছে

অর্থ-কড়ি আছে,ভালোবাসা আছে

ছেলে-মেয়ে আছে,বন্ধু-বান্ধব আছে।

তবে কি নেই?

জানি না!

হয়তো যা আছে তা হারাবার আশঙ্কা

দানা বেঁধেছে বুকে

এ আশঙ্কা এমন এক আবেগ

যা অকারণে অমঙ্গল অনুমান করে

তাই বুঝি এমন হয়?

জানি না ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract