STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy

4  

Manik Goswami

Classics Fantasy

হারানো হৃদয়

হারানো হৃদয়

1 min
373

16 Nov    Fantasy   Team A


হারানো হৃদয় 

মানিক চন্দ্র গোস্বামী


ধীরে ধীরে অতীত হলো প্রাচীন,

ভবিষ্যৎ এগিয়ে এলো বর্তমানে;

আবছা হলো স্মৃতিগুলো পুরাতনের গহ্বরে।

সোনালী দিন হারিয়ে গেলো চিরদিনের তরে।

বাস্তবের নীলাকাশে কল্পনার জাগরণে, 

জীবনের রং ফিকে হয়ে গেলো সময়ের ম্যারাথনে।

আনন্দের অভিব্যক্তি বস্তুত বদ্ধ রাখা,

চিরকালীন স্বপ্নগুলি অলীক আবরণে ঢাকা।

ফুলের স্বপ্ন পূরণে এগিয়ে আসে অলি,

উন্মুক্ত দখিনা বাতাসে ভাসে হৃদয়ের কথা-কলি।

তোমার প্রেম ভেসেছে মায়াবী কণ্ঠস্বরে,

ধ্বনির সুরেলা সুর এখনো কানে বাজে।

অবয়ব হারিয়ে গেছে স্মৃতির দিগন্তে, দূরে;

অনুমান স্থান পেয়েছে অবাস্তব সাজে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics