গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি
গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি
গরম ভীষণ , গরমের তেজে চারিদিকে পোড়া গন্ধ;
অবস্থা দেখে কর্তৃপক্ষ রেখেছে আপাতত স্কুল বন্ধ।
নেই পড়ালেখা,আর নেই কোনো কিছুর টেস্ট;
বইখাতা স্কুল ছেড়ে সবাই তো ভালো আছি বেশ।
আজ যাবো মামাবাড়ি, আমজাম লিচুগাছের তলে- এখন খেলব, আর সাঁতার কাটবো পুকুরের জলে।
ভাবি বসে নানাকথা ,ছুটে বেড়াই নদী-নালা-বিল;
দেবে না তো জামাজুতো খাতা আর দুপুরের মিল!
গরম পড়েছে, চারিদিকে গরম সাথে ভোটের দ্বন্দ্ব; খুশিতেই হাসে আমার বাংলা এখন পড়াশোনা বন্ধ।
লোভে ধ্বংস করেছি সবুজ,বুঝি যার অভাব ভীষণ!
তাই আজ গ্রীষ্মঋতু জুড়ে গরমের ছুটি প্রয়োজন।
