STORYMIRROR

Manjula Acharya

Abstract Classics Others

3  

Manjula Acharya

Abstract Classics Others

গোপন

গোপন

1 min
197

 দিনের আলোয় আকাশে তারারা থাকে গোপনে

রাতের আঁধারে বাঁশী শুনি ওগো কোন বিজনে

সাগরের গভীর অতল গহ্বরে যা রয় অগোচরে 

খুঁজিতে চায় যে ডুবুরী মন প্রাণ ওগো সব ভরে

হৃদয়ের গভীর গোপনে যে সুর থাকে নিভৃতে

আন্তরিকতার ছোঁয়ায় বেজে ওঠে সুর সংগীতে

পুকুরে গভীর গোপনে জলচরের আনাগোনা

যেখানে যেতে সবাই কেন করে গো মানা 

 গাছের শেকড় হারায় কোথায় মাটির গোপনে

নয়নের জল ঝরে হারায়ে যায় মনের বেদনে

কত যে গোপন কথা থেকে যায় অজানা

জানার কৌতূহলে পাগল হয় মন আনমনা

মহাকাশে, মহাশূন্যে কত কি রয়েছে গোপনে 

কবে যে সব জানা যাবে ভাবি আমি মনে মনে 

প্রভু ওগো চির সখা থেকো না তুমি গোপনে

তোমার দেখা পেলে মন যাবে ভরে অরূপরতনে ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract