STORYMIRROR

Sipra Debnath

Romance Fantasy

3  

Sipra Debnath

Romance Fantasy

এঁকে দিও

এঁকে দিও

1 min
225


এঁকে দিও রোজ একটি করে উষ্ণ চুম্বন-

বোজা দুচোখের পাতায় আর কপালের মাঝখানে,

মনের যত জ্বালা আছে তাই দিয়ে 

জ্বেলে দিও আগুন এই মনে

বুকের মাঝে যে বাঁশি বাজে

সে সুর শুনিও তোমার গানে।

চলুক না মিছিল যতই গা ঘেঁষে সর্বনাশের

নেমেছি যখন পথে রাখবো নিজ অঙ্গীকার

শেষ করবোই যাত্রা অবশেষে।

কত ইতিহাস ভেঙেছে কত ট্রেডিশন

কত সভ্যতা ভেঙেছে কত ভিত 

সু-সংস্কার কিংবা কু-সংস্কারের

আমিও খুঁজেছি আশার ধুনুচি

ভালোবাসার একটু ধূপ ছড়িয়ে দিতে

উঠছে ধোঁয়া পারবে তো পুড়তে!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance