STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

এলেম নতুন দেশে

এলেম নতুন দেশে

1 min
321

এলেম নতুন দেশে

    যেন স্বপ্নে ভেসে ভেসে

গাছ পাতা ফুলেরা এসে

    করলো স্বাগত হেসে হেসে

ডুবে গেল ভাবনা তরী

      মনে মোর আনন্দ ভরি

নতুনেরে আহ্বান করি

         মুখে হরিনাম ধরি

চলিলাম আজানা পথে

       কে এসে হাত নিল হাতে

চলেছি আমি জীবন রথে

      আসবে কে আমায় নিতে

বন পাহাড়ের সমাহার

    চোখ জুড়ানো ফুলের বাহার

মন মাতানো সৌন্দর্য সম্ভার

       পৃথিবী ভরা রত্ন ভান্ডার

মাথার পরে শুনে আকাশ

      বইছে স্বচ্ছ শীতল বাতাস

এখন জীবনের পূর্ণ অবকাশ

        আনন্তের হোক প্রকাশ  ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract