STORYMIRROR

subrata bhattacharjee

Abstract Others

3  

subrata bhattacharjee

Abstract Others

একটা কুকুরের দুঃস্বপ্ন

একটা কুকুরের দুঃস্বপ্ন

1 min
158


প্রতিদিনের মতো 

আজও কুকুরটা এবাড়ি ওবাড়ি থেকে 

এক পেট খেয়ে 

ফুটপাতে শুয়ে থাকা ভিখারীটার পাশে জিরতে আসে 

জিরতে জিরতে 

একসময় চোখ বন্ধ হয়ে যায় তার 

তলিয়ে যায় অতলে…. 

সে আবারও সেই একই স্বপ্ন দেখে 

দুঃস্বপ্ন ! 

সে ভিখারীটাকে দেখে, হাসছে ! 

খুশি মনে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক…. 

ক্ষিদে পেলে 

চার পায়ে হেঁটে চলে যাচ্ছে এবাড়ি ওবাড়ি 

তারপর এক পেট খেয়ে 

লেজ নাড়াতে নাড়াতে সোজা চলে আসছে 

ওর পাশে 

আর ও শুয়ে আছে খালি পেট 

ওর দুটো পা দুটো হাত…. 

লেজটা নেই !! 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract