STORYMIRROR

Bula Biswas

Abstract Tragedy

4  

Bula Biswas

Abstract Tragedy

#একলা যাপন

#একলা যাপন

1 min
251

বিভাগ: কবিতা

কলমে: বুলা বিশ্বাস 

শিরোনাম:

#একলা যাপন


একলা থাকতে ভালো লাগে 

জন্ম থেকেই একা, 

বাপটা পরলোকে, মা লা-পাতা।

দিদির কাছে বড় হওয়া

ফুটপাতেতে খেলা, 

দিনের শেষে ক্লান্ত দেহ, 

গা এলিয়ে দেওয়া।

ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখে, 

বাউণ্ডুলে একা

দিদির তখন নিথর দেহ, 

কাপড়েতে ঢাকা।

চমকে ওঠে কিশোর ছেলে

চোখের কোণে জল

'তুইও দিদি গেলি চলে,

আমায় নিয়ে চল।'

পিছন থেকে একটা থাবা

যেই না পড়ল কাঁধে

কিশোর ভাবে, বাঁচতে হবে

এবার অন্যভাবে।

অন্ধকারের হাতছানিতে

কিশোর সাড়া দেয়

অবাধ্য মন একলা যাপন

একাতে দেয় সায়।।


          __________



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract