STORYMIRROR

Sunanda Chakraborty

Abstract

4  

Sunanda Chakraborty

Abstract

আর আসবো না

আর আসবো না

1 min
371


*আর আসবো না* 


আসবো না আর ফিরে এ জগতে ,

যে জগৎ মনুষত্বের দেয়না কোনো দাম ।


আসবো না আর ফিরে এই সমাজে , যে সমাজ সম্মান করে না নারীকে ।


আসবো এই পৃথিবীতে আর ,যেখানে খাবার জন্য হাহাকার ছড়ায়, আর কিছু দল অট্টালিকা বানায় ।


আসবো না আর ফিরে এ ধরার বুকে , 

যেখানে বুড়ো মা বাপ শেষ বয়সে ছেলেকে হাঁকে ।


ফিরতে চাইনা আমি আর এমন নির্মমতার সমুদুরে ,

সততা কে যেখানে দিয়েছে বলী,

খুন করেছে স্বাধীনতা ।


ফিরতে চাইনা আমি এসমাজে আর যেখানে মূর্তি পুজো হয় মা নামে 

আর ধর্ষণ হয় পথের বাঁকে আলো কি আঁধারে ।


আমি ফিরব না আর এমন দূষিত নিয়মের জালে ,

আর ফিরব না আর আধুনিকতার নামে গড়া নগ্নতার আদলে ।



     *সুনন্দা চক্রবর্তী*


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract