STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Romance

3  

Sayandipa সায়নদীপা

Romance

এই যে আমার

এই যে আমার

1 min
137

এই যে আমার তোমাকে চোখে দেখতে ইচ্ছে করে 

হঠাৎ হঠাৎ,

এটা কি অন্যায়?

এই যে আমার তোমার গলা শুনতে ইচ্ছে করে

হঠাৎ হঠাৎ,

এটা কি দোষ?

এই যে জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি

হঠাৎ হঠাৎ,

এটা কি পাপ?

এই যে আমি বসে অপেক্ষা করি তোমার আসার

রোজ রোজ,

এটা কি বোকামি?

এই যে আমি অবসরে সাজাই আমাদের খুঁটিনাটি

রোজ রোজ,

এটা কি পাগলামি?

এই যে আমি এখনও তোমাকে চেয়ে যাই অন্তহীন 

কী বলবে আমায়,

নিছক এক উন্মাদিনী?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance