STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Drama Romance Fantasy

3  

Sayandipa সায়নদীপা

Drama Romance Fantasy

কল্পনা আর জাদুঘর

কল্পনা আর জাদুঘর

1 min
1.0K

আমি তার অভাব অনুভব করি। 

আবেগে মাখামাখি স্বপ্নে আমি আজও তাকে কামনা করি। 

কল্পনার সংসার আজও বেখেয়ালে কখনও সেজে ওঠে---

সে সংসারেও বাজার আসে, রান্না বসে;

সে সংসারেও লোডশেডিং হয়;

হয় গুরুগম্ভীর আলোচনা, সাশ্রয় আর নিরাপত্তার চিন্তা।

সে সংসার নির্মেদ নয়, সে সংসার নয় পরিশ্রম বিমুখ,

সে সংসার নয় নিখুঁত।

অনুভূতির পাশাপাশি সেখানে দ্বন্দ্ব চলে

হয়ত অনুভূতির থেকেও খানিকটা বেশি শব্দ করে।

তবুও সে সংসার টিকে থাকে, কল্পনায়---

বাস্তবের কথাটুকু নাহয় থাক।

আমি তার অভাব অনুভব করি।

আবেগবিহীন দিনেও আমি একটা জাদুঘর প্রত্যাশা করি;

যে জাদুঘরে আবার ঠিক হয়ে যায় সব,

নিখুঁত হয় না কিছুই, তবে খুঁতে ভরা আমরা আবার চলতে থাকি---



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama