STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

দূরের কোন গ্রামে

দূরের কোন গ্রামে

1 min
7

দূরে হলেও ছোট গ্রামটা আমাদের সকল গ্রামের সেরা,

হৃদয়ের সোনা দিয়ে তৈরী এ গ্রাম মায়া-মমতায় ঘেরা!

সবুজ গাছ আর ঘাসেতে ভরা মাঠ-ঘাট - দেখতে বেশ,

গ্রাম-বাংলার সোনার রূপ যে কখন দেখা হয়না শেষ!

গঙ্গা নদীর পাড়ে এ স্বপ্নের গ্রাম,সাগরও আছে কাছে ,

নানা মাছ ধরাতে মগ্ন জেলে আর কৃষক'ও ব্যস্ত চাষে!

কালোজলের ছোট্ট পুকুর আছে এই গ্রামেরই মাঝে,

 প্রাণভরে সবাই সাঁতার কাটে সকাল, বিকেল, সাঁঝে!

এই গ্রামেতেই জড়িয়ে আছে আমার দুরন্ত রঙ্গীন শৈশব,

জানিনা কখনো পাবো কি না আর হারানো দিন' ঐসব!

তবু যে আমার প্রেম কমেনা দূরের এই গ্রামের প্রতি,

হাজার বছর থাকবে অটুট আমার গ্রাম-বাংলার স্মৃতি।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract