দুস্প্রাচ্য বিচ্ছিন্নতা
দুস্প্রাচ্য বিচ্ছিন্নতা
শত শহীদের রক্তের বন্যায়
ভাসতে ভাসতে এলো,
আমাদের লোভের কিনারায়,
স্বাধীনতা হলো।
তাই যারা অপেক্ষায় ছিলো,
ঠক তপস্বী হয়ে,
নিজের ভেবে রেখে দিলো,
পেয়েছি তা জয়ে।
তারা স্বার্থে ভাগ করলো দেশ,
মায়ের আঁচল ছিঁড়ে,
টানা টানি করলো তার কেশ,
ক্ষমতা রাখতে ধরে।
গরীব দুঃখীর হয়নি হেরফের,
ভাগ্যে নিত্য শোষণ,
শ্রম বেঁচে উপোস করে ঢের,
বৈষম্য হয় ভূষণ।
পেলাম এ কেমন স্বাধীনতা,
ছিঁড়ে দেয় পতাকা?
জঠরে দুস্প্রাচ্য বিচ্ছিন্নতা,
নেই কোন একতা।
থেকে থেকে ওঠে হুঙ্কার,
চেয়ে স্বাধীনতা,
গমগম করে ভোটের বাজার,
ঠোকে যায় জনতা।
