STORYMIRROR

Sayani Banerjee

Abstract

3  

Sayani Banerjee

Abstract

দুর্ঘটনা

দুর্ঘটনা

1 min
515

আমার রাতের বিছানায় সারাদিনের ঘটনাগুলো 

ছড়িয়ে থাকতো আমার চাদরে,

আমার বালিশে,

পাশে থাকা মানুষটির কাছে উজাড় হতো 

আমার হাসি -

আমার আনন্দ -

আমার ক্লান্তি -

আর,আমার অন্ধকার ....


আজ বিছানা আছে 

বালিশ আছে 

অন্ধকারও আছে ...


শুধু সেই মানুষটার সাথে আমার সারাদিনের ঘটনাগুলো আর নেই..........


এক দুর্ঘটনার জন্য ......


চাদর জুড়ে এখন শুধু একরাশ একাকীত্ব.........


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract