STORYMIRROR

Supratik Sen

Drama

4  

Supratik Sen

Drama

দুঃখ

দুঃখ

1 min
1.9K

আমার 

দুঃখ করার কারণ অনেক আছে

কিন্তু দুঃখ করার সময় কোন নেই। 


ভোরের আকাশ পাখির গানে

ভোরে ওঠে এই বাগানে


আনন্দেরি পৃথিবীতে

মনের ব্যথা পালায় নীরবেই। 


লোকজন আর টাকা কড়ি

মান সম্মান গাড়ি বাড়ি

ছেড়ে গেছে একে একে

হালকা মনে হয় আমাকে

যেই টুকু রয়ে গেছে পুঁজি

তাতেই আমি মহা খুশি

আমার যে আর কিছুই নেবার নেই। 


দু হাত তুলে নাচি কেবল

দিই যত ধন পাই তত বল

পথ চলতে রাস্তা ঘাটে

পথিক লোকের দুখের সাথী হই

সব হারিয়ে এমনি জিতে যাই। 


আনন্দের এই নাট্যমঞ্চে

ভালবাসায় হেসে ভেসে রই। 


আমার 

দুঃখ করার কারণ জানি আছে

কিন্তু দুঃখ করার সময়খানি নেই। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama