STORYMIRROR

Gopa Ghosh

Classics

4  

Gopa Ghosh

Classics

দোষ

দোষ

1 min
591

দোষ শব্দটা আছে দু দিকেই

কখনো দিই,কখনো পাই

দিলে আত্মতুষ্টি,পেলে রাগ

তবুও দোষ জীবনে থাক।


কখনো দোষ কর্পূরের মত উবে যায়

যদি তাকে পছন্দ হয়

কখনো সব দোষ ই তার হয়

যার কোনো কিছুই পছন্দ নয়।


কোনো দোষের সাজায়

সারাটা জীবন নষ্ট

শুধু মানুষ নিজের দোষের বেলায়

নিজেকে আড়াল রাখে

এটা একেবারে স্পষ্ট।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics