ধর্মের শক্তি
ধর্মের শক্তি
ধর্মের না কি অনেক শক্তি
আনে কতো বিভেদ,
থাকলে হলো ভন্ড ভক্তি
অন্যায় হবে সফেদ।
জল পানি ওয়াটার বলে
টানে বিভেদ রেখা,
ব্রাহ্মণ শূদ্র হিসেব চলে
মানুষে ভেদ দেখা।
জবা ধূতরো ফুলের বশে
বুঝি দেবতার জাত!
গরু শুকর ছাগে, শেষে
হত্যাই মানুষের হাত।
আঁধার রাতে একলা পেলে
নারী ধর্ম বিহীন,
ছিঁড়ে ফুঁড়ে ভোগের জলে
হৃদয় করি রঙিন।
বিপদ হলে রক্ত লাগে
ধর্মের বিভেদ উড়ে,
গ্রুপ এক হলে ধর্ম ভাগে,
বিভেদ শক্তি ফুঁড়ে।
