STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

3  

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

ধন্য ধন্য

ধন্য ধন্য

1 min
4

        ধন্য ধন্য

         হে সুধীজন , ধন্যবাদ আরো একবার

           তিক্ত ও মিষ্টি সম্পর্কের আবিষ্কার....!

          যা করেছেন অতি সহজ ভাষায়

          হয়তো ছিল আমাদেরও মনি কোঠায়

          যা ছিল আমাদের জ্ঞানের আধার

           পূর্ণ , আজও সবাকার শূন্য সে আধার !

            সংসারেও তিক্ত আর মিষ্টি পাশাপাশি

             তখুনি ঝগড়া আবার তখুনি হাসি ,

             তখুনি ঝরে কান্নার বন্যা গন্ডদেশে জল

              পরক্ষণেই কন্যা হেসেই চলে খলখল ।

           নব দম্পতি থেকে বৃদ্ধ বৃদ্ধা অভিজ্ঞ সংসারি

            দিনের কাজের পরে লিপ্ত হয় তর্ক বিতর্কে

         কারনে অকারণে দোষী করে একে অপরকে

         আবার তখন ই গরম চা এ চুমুক লাগাতেই

                                   ঠান্ডা হয় দুটো পরাণ

         সত্যি , তিক্ত আর মিষ্টি থেকে পাশাপাশি

                                        বাঁচায় মানব জান ।

        ধন্য - ধন্য- ধন্য হে সুধী আপনাকে ---

        প্রকৃতির অমোঘ ধারাকে

      যে ছবি ধরেছেন ফেসবুকে

                     অনন্য সে -- ছাপিয়েছে সকলকে !

             ..............................................

        

              

           



Rate this content
Log in

Similar bengali poem from Abstract