STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

4  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩১

ছায়া ছায়া সত্যি ৩১

1 min
185

চোখ থেকে মুগ্ধতা ভেঙে শূন্যে ছুঁড়ি

শরীর থেকেও

শূন্যের গভীরে উড়ছে তীব্র শূন্য


শূন্যের মধ্যে শাঁখ বেজে ওঠে

শাঁখা সিঁদুরও

না পাওয়ার ক্ষীপ্ত শব্দ শূন্যে ঝুলছে


মৃত্যুকে ডাকে শূন্য থেকেই মানুষ

খিদেয় কঁকায়

তবুও মৃত্যু তাকে শূন্যেই টানে


শূন্য কাউকে ভিক্ষে দেয় না

শূন্য সঞ্চায়ক নয়

শূন্য কখনও খন্ডে খন্ডে আসে না


শূন্য থেকে আসতে আসতে হোঁচট

এক দুই তিন চার

আর শূন্যের কাতরানি শূন্যে মিলায়!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract