STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৫০

ছায়া ছায়া সত্যি ৫০

1 min
178

সিস্টার, সিস্টার, এত ঠান্ডা হয় কারও হাত!তাই তো হল, কেন হল?

আরেকটু জ্বোরো কপালে রাখতে বলি?

না, তা আর হয় না

ফিরেফিরতে জীবন শুরু হতে পারে না 


আমার গ্রিনিস ব্রাউন চোখ নেচে ওঠে

নাচুক, তা নাচো নাচো ধ্যামধাড়াক্কা

নতুন করে আর কিছুই হবে না, কিছুই হবে না

এই তো সবে বিস্ফোরণ 

ভূপৃষ্ঠের সব ব্যথার বিস্ফোরণ পেটে


সূঁচ বেয়ে শরীরে ঢুকছে জীবনফেরতি রস

একটু একটু করে ঘাসের গন্ধ পাচ্ছি

সিস্টার, আপনার সূঁচফোটানো হাতে কত আছে আরও জাদু

বাবা, এবার ঘুমোন, আবার ভাল হয়ে উঠবেন

আমার তন্দ্রা চটকে যায়, চোখের পাতা ভারি হয়ে আসে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract