STORYMIRROR

subrata bhattacharjee

Fantasy Inspirational

3  

subrata bhattacharjee

Fantasy Inspirational

চারাগাছ

চারাগাছ

1 min
432


ঝড় বৃষ্টি খুব হল আজ 

সকাল থেকেই কালো মেঘে ঢেকে ছিল আকাশ 

বিদ্যুৎ চমকালো মেঘ গজরালো 

খুব ঝড় বৃষ্টি হল 

ক্ষয় ক্ষতি হল অনেক 


কিন্তু বাড়ির সামনে এক কোণে চারাগাছটা ঠিক আছে 


শরীর বেয়ে জলের ফোটা ঝরছে এখনও টুপটাপ 

ভয়ে ভয়ে মাথা তুলে আছে 

অজানা আশঙ্কায় যেন জড়সড় 

চুপটি দাড়িয়ে 


বেচারা চারাগাছ ! 


এমন আরও কতো ঝড় বৃষ্টি আসবে তার জীবনে 

আরও কত দূর্যোগের মুখোমুখি হবে সে 

নিজেকে একা সামলাতে হবে সব 

হাজারো 

বাধা বিপত্তি পেরিয়ে 

একা একা বড় হতে হবে তাকে…. 

ঠিক আমার মতো ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy