বিয়ে
বিয়ে
শঙ্খ বাজে; বাজে সানাই উঠল মেতে পাড়া,
চৌমাথাতে বর এসেছে ; বরকন্দাজ নিয়ে,
আজকে সবার কাজের ছুটি; নেই কিছুতে তাড়া,
আগুন জ্বালা ক্রোধের সাথে অহমিকার বিয়ে ।
বর বসবে সিংহাসনে ; রাণী হবে কনে ,
গোলাবারুদ জলকামানে খেলবে তাদের সনে।
মিটিং মিছিল জমায়েতে হৈ-হুল্লোড় পথ,
তৈরি আছে বরকন্দাজ পূরাবে মনোরথ ।
লগ্ন এল শাঁখ বাজল ; মাইক চড়া সুরে,
সূর্য্য গেল অস্তাচলে নীল দিগন্ত পুরে ।
কেমন বিয়ে ; বরপণ নিয়ে হঠাৎ রেষারেষি,
কনেপক্ষ সভ্য মানুষ বরপক্ষই দেশী ।
ক্রোধে অন্ধ বরপক্ষ দাবীর অর্থ চায়,
অহংকারী কনেপক্ষ দেব বলে দেয় নাই।
ভাঙল মেলা বিয়ের খেলা সাঙ্গ হল রক্তে,
অহমিকার কংক্রীট যে ভাঙে না এক লপ্তে !
**********************************************
