বিষপান
বিষপান
আরো বিষপান;
সভ্যতার আড়ালে,
নাগরিক দায়িত্বে,
যেকোনো বেশে তুমি,
রোজ করো বিষপান|
মাথার ভেতর সমুদ্র ফাঁকা;
ঢেউ নেই, স্রোতের গন্ধ নেই তাতে|
কালো বালির কাছে এসে,
দাঁড়িয়ে আছো তুমি|
চোখে ফেনা, মুখে ফেনা|
তুমি নিরুপায়, করো বিষপান|
রাতে, দিনে,
নিদ্রায়, জেগে,
মৃত তুমি সর্বক্ষণ|
পুরোনো সভ্যতার,
প্রাক্তন নগরের নাগরিক,
তুমি আদতে জীর্ণ কংকাল;
যতই করো বিষপান,
মরবে আর কতবার?
তবু সালা করছো বিষপান;
রোজ, আরও বিষপান|
সময়ের আড়ালে,
সমাজের আড়ালে,
ওহে নাগরিক,
সেরে নাও – বিষপান|
