বিরহিনী
বিরহিনী
অবিরাম শ্রাবন ধারা
জলমগ্ন বসুন্ধরা
বিরহিণীর অশ্রু আঁখিপাতে,
বানের জলের তোড়ে
জীবন বন্দি ঘরে
মেঘের আড়ে জোছনা হারায় রাতে।
প্রকৃতির ক্রোধরোষে
অকূল পাথারে ভেসে
ছিন্নপত্রে প্রেমের কবিতা কাঁদে,
আবেগ সুপ্ত মনে
স্বপ্নজালের কোণে
প্রজাপতি আটকে গেছে ফাঁদে।
ছোট্ট কাগজ খেয়া
উতলা করিছে হিয়া
বুঝি ডুবে যায় বর্ষার প্লাবনে,
অসহায় গ্লানি বয়ে
কষ্টের বোঝা নিয়ে
গুমরিছে ব্যথা সতত শয়নে স্বপনে।
পাগল হয়েছে নদী
দুকূল ভাঙিবে যদি
সোহাগী কাতর হবে যে আর,
হতাশা অনমনীয়
আসিবে কেমনে প্রিয়
দুর্যোগে কঠিন হয়েছে পারাপার।
