STORYMIRROR

Nabanita Patra

Inspirational

3  

Nabanita Patra

Inspirational

বিবেকশূন্য মানুষ

বিবেকশূন্য মানুষ

1 min
271

মানুষ আজ হারিয়েছে হুঁশ,

সম্পদের লোভ করেছে তাকে বেহুঁশ।


চাওয়া পাওয়ার খেলায় সে হয়েছে উন্মাদ,

মিথ্যে অহংকারে করছে তারা বিবাদ।


একে-অপরকে করছে প্রতারণা,

শিখছে নতুন ছলা-কলা।


ছিনিয়ে নিচ্ছে অন্যের অধিকার,

দুর্বলদের ওপর করছে অত্যাচার।


লোভের দাবানল করেছে তাঁদের গ্রাস,

মানুষ হারিয়েছে আজ ঈশ্বরের ওপর বিশ্বাস।


চারিদিকে শুধু সত্যের পরাজয়,

অন্যায় করেছে সবার মন জয়।


ভালোবাসা আর বিশ্বাস হয়েছে অন্তর্ধান,

সবাই করছে অসৎ পথের সন্ধান।


পাপ অতিক্রম করেছে তার পরিসীমা,

তাই প্রকৃতিও খেলছে তাঁর ধংসলীলা।


মানুষ হারিয়েছে তাঁর সম্মান,

তবুও বিবেকহীন হয়ে চলছে অবিরাম।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational