STORYMIRROR

Manjula Acharya

Fantasy

4  

Manjula Acharya

Fantasy

ভ্যালেন্টাইন সব দিনের

ভ্যালেন্টাইন সব দিনের

1 min
377

সবাই বলে ভ্যালেন্টাইন ডে নাকি 

 প্রেমের দিন ।

মন দেওয়া নেওয়া, পাশাপাশি একটু ছোঁয়া

কত স্বপ্ন ,প্রতিশ্রুতি - কত উপহার 

আর কত নাচ গান ।

আমি কিন্তু একা একা

আমার মনের গোপন কথাটি,

আমার বুকের গোপন সংপুটে,

কাউকে না দেখিয়ে ,কাউকে না জানিয়ে 

 ্্ ্্ ভালোবাসার রাগ -রঙ্ দিয়ে

তোমার সাথে মিলিত হই নীরবে

অনুভব করি তোমার পরশ

স্বপ্নভরা প্রীতির হরষ

আমার ভ্যালেন্টাইন ডে

সাত দিনের সব সময়ের ।।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy