STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Others

4  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Others

বেকারদের জ্বালা

বেকারদের জ্বালা

1 min
255


বেকারদের জ্বালা

মোঃ হেদায়েতুল ইসলাম


বেকারদের দুঃখ নিয়ে আজ বলতে চাই,

বেকারদের অজস্র লাঞ্ছনার যে শেষ নাই।

 হ্যাঁ বেকার হলো যারা দুঃখী হলো তারা,

অবহেলায় বেকারদের জীবন যে দিশেহারা।

বেকাররা শত কষ্টেও চুপচাপ থাকে ওরা,

না খেয়ে থাকলেও কাউকে দেয় না তারা ধরা।

বেকারের দু'বেলা ডালভাত তাও নাহি জোটে,

আহারে! অসংখ্য বেকারের ক্ষুধার্ত ঐ পেটে।

ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা দেয় তারা গায়,

ছেঁড়া মুজা ছেঁড়া জুতা দেয় তারা পায়। 

 বলো শিক্ষিত বেকার কেন আজ পথে ঘাটে,

অসহায় বেকারের কেন কাজ জোটে না ললাটে।

বেকারদের দেখে যারা মুখ করে বাঁকা,

সেই কূপমন্ডুক দের অন্তর পাপেতে ঢাকা।

ইশ! বেকাররা ফাইল নিয়ে পথে পথে ঘোরে,

কাজ না পেয়ে বেকাররা বিষ খেয়ে মরে।

অসহায় বেকারদের জন্য মিনতি করে বলে যাই,

বেকারদের জ্বালা সমাধানে সবার কাজ করা চাই।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy