STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Classics

3  

Sanghamitra Roychowdhury

Classics

বৈপরীত্য

বৈপরীত্য

1 min
432

সাদা কালো কিছু শব্দ সিলিং জুড়ে ভাসে,

ভালো মন্দ কিছু মুখ সেই শব্দ শুনে হাসে।

শীতে গ্রীষ্মেও কখনো জমে বিন্দু শিশির ঘাসে,

প্রেম অপ্রেমও জুটি বেঁধে চলে প্রতি বসন্ত মাসে।

একদা একান্ত আপন পর হয় ঔরসে ভীত ত্রাসে,

ভবিষ্যৎ কাল-গহ্বরে তারাই অতীত ভালোবাসে।

ঢ্যাম কুড়াকুড় বাদ্যি তোলপাড় করা ভূমি আকাশে,

আবাহন বিসর্জন সমাপতন ঘটে ধূপ ধুনোর সুবাসে।


------------------------------------------

(বিষয়: বিসর্জন)


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics