বাংলাভাষা
বাংলাভাষা
বাঙালী তুমি কিভাবে ভোলো ইতিহাস এই ভাবে।
যে ভাষার সম্মানের জন্য ছেলেরা প্রাণ দিলো ,
সেই শহীদদের রক্তে দেশের রাজপথ রাঙা হলো।
আজ সেই ভাষাকেই অহরহ করো অপমান,
সবসময় তোমরা বিদেশী ভাষার কর গুণগান।
সারাটা দিন হিন্দি, ইংলিশ চ্যানেল খুলে
সর্বদা তোমরা নিজের ভাষাকে যাও যে ভুলে
ভাবো বুঝি অন্য ভাষায় বললে কথার ভার বাড়ে ।
হায়রে বোকা বাঙালী,থাকলি বোকা চিরকালই।
মাতৃভাষা বড় মধুর, কথা বলে পাই প্রাণে সুখ,
অন্য ভাষায় নেই সে সুখ,লজ্জায় কেন লুকাও মুখ।
উচ্চস্বরে কণ্ঠ ছাড়ো আজ, প্রিয় ভাষা বাংলা বলো,
নিজের ভাষায় কথা বল,বুক ফুলিয়ে এগিয়ে চল।।
