STORYMIRROR

Manik Goswami

Abstract Romance Fantasy

3  

Manik Goswami

Abstract Romance Fantasy

বাজলো যখন বাঁশি

বাজলো যখন বাঁশি

1 min
154


সাঁঝবেলাতে বাজলো যখন বাঁশি,

জাগালো পরশ অন্তরে প্রবেশি,

ছড়িয়ে দিলো অন্তবিহীন খুশি,

মোহ মাখা মধু সুরে।


বিভোর হয়েছো সুরের ছোঁয়ায়,

আশার আকাশে পাখির পাখায়,

কল্পনা জালের রঙিন ভাষায়,

উথালি মনের অবাধ বিচরণ।


বাদক বাজালো বাঁশির সুরে,

আমেজ ভাসলো হৃদয় নীড়ে,

অলীক আবেশ শরীর জুড়ে,

নোঙর বাঁধলো পারের খেয়া।


নদীর ঢেউয়ের মধুর তালে,

বাঁশির সুরে ভেসে চলে,

দীপ্তি প্রভা আকাশ নীলে,

হারালে নিজেকে বাদক মনে।  


Rate this content
Log in

Similar bengali poem from Abstract