STORYMIRROR

Atanu Ganguly

Tragedy Inspirational

3  

Atanu Ganguly

Tragedy Inspirational

অপুর ঘরে ফেরা

অপুর ঘরে ফেরা

1 min
193

প্রদীপের শিখার আগুন তখনও জ্বলছে, 

শেষ তেলটুকু উজাড় করে ঢেলে দিলে সব আলো যেনো হঠাৎ ঘরের কোণের অন্ধকারকেও গ্রাস করে ফেলে, 

যতক্ষণ জ্বলছে আলো ততক্ষণ তোমায় পাওয়া, তারপরই তোমার ঘরে ফেরা l

অনেক কিছু পরে রইলো-ছবিগুলি ছায়াপথ বেয়ে জমা থাকেI 

 চালচিত্রে ফুটে আছে স্মৃতির মালা, তোমার বৈচিত্রের রূপটান-চল্লিশ দিনের গন্তব্য, সেই শান্তি-স্থল l 

কেউতো কথা রাখে না, সবাই চলে যায়-এই পৃথিবী বুঝেছে, নতুন করে চিনে নেবে l

তোমার ঠিকানা রেখে গেলে না-ফুলে ঢাকা পথে আর ধূপের গন্ধে, আজ তোমার সত্যি ঘরে ফেরা l



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy