অমানুষ
অমানুষ
মানুষ কি এখন বেঁচে আছে ?
নাকি সবাই গেছে মরে ;
থাকলেও কজনই বা আছে?
দিনে দিনে সামাজিকতায়
সবাই তো হয়েছি অমানুষ।
মানুষ মানে কি,শুধুই
রক্তে মাংসে গড়া দ্বিপদী
হোমো স্যাপিয়েন্স প্রাই্মেটস
হমিনডি স্তন্যপায়ী জীব?
মানুষ মানে, মনুষ্যবোধের ভান্ডারী,
সবুজ পৃথিবীর কান্ডারী ,
সমগ্র জ্ঞানের অধিকারী,
নতুন খোঁজের অভিসারী;
মনুষত্ব,দয়া, বিবেক ---
আর সুচরিত্রের অলংকারী |
মনুষ্যত্ব-বিবেকের আড়ালে,
আধুনাতনের তীব্র আভায়;
উচ্চপদ মানুষ হয়েও
সবাই আমরা অমানুষ |
কেউবা হৃদ-হীনতায়,
কেউবা পশুতুল্য নিষ্ঠুরতায়,
কেউবা আবার মনুষ্যত্ব হীনতায়,
কেউবা আবার চরিত্রতায়,
সবাই আমরা অমানুষ ;
কেউবা সামাজিক জটাজল
আর অন্যায়-অবিচারের ক্ষোভে,
অজ্ঞানে হয়েছে আবার অমানুষ ||
