আগমন
আগমন
চারিদিক হঠাৎ কিসের এত পরিবর্তন?
বাতাস সাজছে,আকাশ সাজছে
তবে কি কারো আগমন বার্তা?
তবে উমার কি আসার সময় হলো ?
আকাশের কোনায় কোনায় ভরেগিয়েছে,
পেঁজা তুলোর সাদা মেঘ
আবার মাঝে মাঝে ভেসে উঠছে,
শান্ত রবির লুকোচুরি খেলা
এ যেন,উমারই আগমন|
নদীর পাড়ে,মাঠের ধারে,
সোনালী ক্ষেতের মাঝে
মৃদু হাওয়ায় দুলছে কাশমঞ্জরি
আকাশ বাতাস মেতে উঠেছে,
এক মিষ্টি গন্ধে |
যেন,প্রকৃতি আবার নতুন ভাবে
নতুন রূপে সাজছে |
শহরের প্রত্যেকটা গলি সাজছে,
মোর সাজছে, রাস্তা সাজছে
এমনকি, প্রত্যেকটা বাড়ি সাজছে|
সকলের মুখে ফুটে উঠেছে
মুক্ত আনন্দের আভাস,
এ যেন, সত্যিই উমার আগমন বার্তা |
উমা আসছেন,
আসছেন নিজের বাড়িতে |
