মনে পড়ে সেই ছেলেবেলার কথা
মনে পড়ে সেই ছেলেবেলার কথা
কৈশোরের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে,
যেন হাপিয়ে উঠেছি
এত ভীড়, এত কোলাহল
জীবনে নানান ব্যস্ততায় |
এত ব্যস্ততার মাঝে,শুধুই যেন --
মনে পড়ে, সেই ছেলেবেলার কথা |
মনে পড়ে ,সেই --
সবুজ ঘাস, খেলার মাঠ, খেলার সাথী
আর
নাম না জানা রকমারি সব খেলনার কথা |
মনে পড়ে, সেই --
স্কুল থেকে বাড়ি ফিরেই ;
কোনরকম ব্যাগটা রেখেই
খেলার মাঠে দৌড়ে চলে যাওয়া,
সারা মাঠ হৈ হৈ করে দাপিয়ে বেড়ানো
আর বন্ধুদের সঙ্গে অল্প খুনসুটি- মারামারি |
মনে পড়ে, গুরুজনদের স্নেহ-ভালোবাসা,
মায়ের স্নেহের কোল আর তাতে ---
মাথা রেখে নিরাপদে ঘুমানোর কথা |
ইচ্ছে করে,আবার --
ফিরে যেতে সেই ছেলেবেলায় ;
যেখানে চিন্তা, চাপ, ব্যস্ততার কোন চিহ্নই নেই,
আছে শুধুই, স্নেহ-ভালোবাসা আর মুক্ত আনন্দ |
সত্যিই, শৈশবের সাথে হারিয়ে যায়
জীবনের সব আনন্দ ;
কেবলই থাকে, নিজের
স্বপ্নের
পিছনে ছুটে চলা ||
