STORYMIRROR

Soumyadip Das

Romance

4  

Soumyadip Das

Romance

প্রথম দেখা

প্রথম দেখা

1 min
4

   হঠাৎ,এক সুন্দর শান্ত-
   রঙিন প্রজাপতির মতো
  তুমি আমাকে দেখা দিয়েছিলে
 তুমি উড়ে এসেছিলে,
 আমার জীবনের চলার পথে ৷

 তোমাকে প্রথম দেখায় মনে হয়েছিল,
 তোমার রূপের মাঝে যেন ---
 মিশে গিয়েছে রামধনুর
 লাল-বেগুনি হলুদ-সবুজ সব রঙ ৷

 তোমার রূপের উজ্জ্বল আলোর আভায়, আলোয় আলোকিত করেছিল
 আমার অন্ধকারাচ্ছন্ন জীবন ৷

 তোমাকে প্রথম দেখায় মনে হয়েছিল,
কিছু ক্ষণের জন্য পৃথিবীর সব ---
কোলাহল, প্রকৃতি,মহাবিশ্ব
 যেন স্তব্ধ হয়ে গিয়েছিল;
যেন থমকে গিয়েছিল সময় ৷

 তোমাকে প্রথম দেখায় মনে হয়েছিল,
যেন গড়ে উঠেছে আমার ---
এক নতুন জীবন,নতুন পৃথিবী,নতুন জগত ||‌‍‌‍     


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance