উজ্জ্বল তারা
উজ্জ্বল তারা
এক অনুজ্জ্বল দিনের অন্তে, সন্ধ্যা লগ্নে
পুব আকাশের ওই দূর প্রান্তে,
হঠাৎ দেখি এক উজ্জ্বল তারা |
তার যে উজ্জ্বলতার প্রাবল্য,
মনে হয়, যেন চন্দ্র সূর্যের বার্তা লেগে
রাঙায়িত করে তুলছে অন্ধকার আকাশকে |
আকাশের একটি কোণে,
সে গড়ে তুলেছে এক আলাদা জগৎ,
যেন তার নিজের ব্রহ্মাণ্ড |
যদি কোনোদিন সকল তারা ক্ষীণ হয়ে যায়,
তাও কোনোদিন ক্ষীণ হবে না
সেই উজ্জ্বল তারার উজ্জ্বলতা |
আকাশ ভরা হাজার হাজার তারার ভিড়েও সারাজীবন প্রজ্জ্বলিত থাকবে,
সেই উজ্জ্বল তারা ||
---সৌম্যদীপ দাস

